শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

শব্দের চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : এবার শব্দের চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

বৃহস্পতিবার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ। এর আগে, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। তবে ওই উৎক্ষেপণের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

 

এদিকে, গত মঙ্গলবার মার্কিন যুদ্ধজাহাজে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। সিএনএনের খবর অনুসারে, সেদিন হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে ইউএসএস ল্যাবুন লক্ষ্য করে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর