শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

কালবৈশাখী ঝড়ে ট্রলার ডুবিতে জেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৯৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় মোখা পরবর্তী কালবৈশাখী প্রভাবে প্রচণ্ড ঝড়ের কবলে পরে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্য ঘাটের পার্শ্ববর্তী মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারে থাকা ২৭ জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ট্রলারে থাকা অপর ২৬ জেলেকে এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত মোশাররফ হোসেন মশু উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে।

গতকাল সোমবার (১৫ মে) রাত ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্য ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকের মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

তখন ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে নদীতে পড়ে যান কিন্তু নিহত মোশাররফ হোসেন (মশু) ৫৫ ট্রলারের কেবিনে থাকায় বের হতে পারেনি। এ সময় পাশে থাকা একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন তাদের উদ্ধার করেন।

ট্রলারটি উদ্ধারকারী কাদের মাঝি বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ট্রলার মাঝি খোরশেদ আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার পরবর্তী সময়ে ২৭ জন মাঝি মাল্লা নিয়ে মাছ স্বীকারে মাইনুদ্দিন মৎস্য ঘাট থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পরেই মেঘনা নদীতে এসে ঝড়ের কবলে পড়েন জেলেরা।

তিনি আরও বলেন, ট্রলারটি ছোট হওয়ার কারণে সহজেই ডুবে গেছে ট্রলারটি এবং কেবিনে থাকার করণেই মোশারফ হোসেন মশু বের হতে পারেননি।

শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর