শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

মেহেন্দিগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৪২ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে ঘুরে দাঁড়াতে চায় জাতীয় পার্টি (জাপা)। এরই আলোকে মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার বিকাল ৩টায় পাতারহাট মুক্তি যোদ্ধা পার্ক পুরাতন হাসপাতাল ট্রেনিং সেন্টারে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান বলেন,আমাদের প্রয়াত প্রেসিডেন্ট দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ কে মিথ্যা অপবাদ এবং অন্যায়ভাবে অত্যাচার, নিপীড়ন ও জেল-জুলুম দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে বিভক্ত করা হয়েছে বারবার। কিন্তু জাতীয় পার্টি এখনো টিকে আছে। দেশের মানুষের এখনো জাতীয় পার্টির প্রতি আস্থা এবং ভালোবাসা রয়েছে। যারা ক্ষমতায় আছে, আর যারা ক্ষমতার বাহিরে তাদের সবার ইতিহাস একই সুতায় গাঁথা।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান হিজলা-মেহেন্দিগঞ্জের জাতীয় পার্টির অভিভাবক ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটির সদস্য বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য হাজী মিজানুর রহমান বলেন,আমি আপনাদের সন্তান, নেতাকর্মীদের জাগ্রত করে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে হিজলা-মেহেন্দিগঞ্জের জাতীয় পার্টির হাল ধরেছি, এখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের চাঙ্গা এবং সতেজ করার লক্ষে নানামুখী উদ্যােগ নেওয়া হবে, তিনি দলের শাসনামলের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টি মানুষের সুখ ও সুশাসন ফিরিয়ে আনতে চায়। নিজেদের অধিকার ফিরে পেতে দেশের মানুষও পরিবর্তন চায়। এজন্য জাতীয় পার্টিকেই ভোট দিয়ে ক্ষমতায় আনার অনুরোধ করেন। হিজলা-মেহেন্দিগঞ্জে সংগঠনকে চাঙ্গা করার সকল উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এখানকার মানুষ আওয়ামী লীগ-বিএনপির রাজনীতিতে অতিষ্ঠ। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর