শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আবারও জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম কমল।

বুধবার (২০ মার্চ) বিকেলের দিকে ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ৮৬ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। আর এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা এক দশমিক শূন্য এক শতাংশ কমে ৮২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

দুই বেঞ্চমার্কের দামই আগের সেশনের তুলনায় ব্যারেলপ্রতি এক ডলার কমে। তবে বিশ্লেষকরা জানিয়েছেন, তেলের দাম এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে।

পিভিএম বিশ্লেষক তামাস ভার্গ বলেছেন, রাশিয়ার রপ্তানি সমস্যার মধ্যেও মৌলিক প্রেক্ষাপট পরিবর্তন হয়নি ও এখনো সাপোর্টিভ রয়েছে।

এদিকে, ইউক্রেন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপা হয়েছে। বুধবার (২০ মার্চ) ক্রেমলিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর