শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাশিয়া ও চীন একে অপরের পাশে থাকবে : রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও চীন একে অপরকে সমর্থন করে ‘একে অপরের পাশে’ দাঁড়াবে বলে জানিয়েছেন রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই।

বার্তাসংস্থা তাসকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভিনন্দন জানান। এটি দুই নেতার মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে প্রতিফলিত করে। যে বিষয়গুলো তাদের মূল জাতীয় স্বার্থকে প্রভাবিত করে সে বিষয়ে দেশ দু’টি একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। অন্যদিকে ‘একে অপরের পাশে’ থাকার কৌশলগত সহযোগিতা আরো শক্তিশালী হয়ে উঠছে।

তিনি জোর দিয়ে বলেন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতার রাশিয়া-চীনা সম্পর্ক এখন ‘পুরো ইতিহাসের সবচেয়ে অনুকূল সময়ে প্রবেশ করেছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘দ্বি-পক্ষীয় লেনদেন ২৪০ বিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। মেইড ইন চায়না ট্রেডমার্ক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। রাশিয়ান ভোক্তাদের মধ্যে আরো বেশি বিশ্বাস অর্জন করছে। রাশিয়ান কৃষি পণ্য এবং সামুদ্রিক খাবারের জন্য চীনে প্রচুর চাহিদা রয়েছে।’

চীনা কূটনীতিকের মতে, দু’দেশের মধ্যে মানবিক সহযোগিতাও বাড়ছে। দেশ দু’টি সংস্কৃতি, শিল্প, পর্যটন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাদের যোগাযোগ বিস্তৃত করছে।

রাষ্ট্রদূত বলেন, ‘বহুমুখী রুশ-চীনা সহযোগিতার গতিশীল উন্নয়ন দ্বি-পক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।’

সূত্র : বাসস

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর