শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বারানসিতে তৃতীয়বার মোদির প্রতিপক্ষ অজয়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

আন্তর্জাতিক: এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসি আসন থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন অজয় রাই। এ নিয়ে এই আসনে তৃতীয়বারের মতো মোদির প্রতিপক্ষ হলেন তিনি। কংগ্রেস গত শনিবার রাতে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ১৭ জনের সেই তালিকায় দেখা যায়, এবারও বারানসি থেকে অজয় রাইকে প্রার্থী করা হয়েছে।

উত্তর প্রদেশ কংগ্রেস শাখার প্রধান অজয় রাইকেই ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল কংগ্রেস। ঘটনাচক্রে দুটি নির্বাচনেই তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মোদি। আর সেই দুটি নির্বাচনেই মোদির কাছে ব্যাপক ব্যবধানে হেরেছিলেন অজয়। একসময় বিজেপিতেই ছিলেন অজয়।

বিজেপির হয়ে বারানসির কোলাসলা কেন্দ্র থেকে তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনে তিনবার জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে মনোমালিন্যে তিনি সমাজবাদী পার্টিতে যান। তবে সেখানেও সাফল্যের মুখ দেখেননি। ২০১২ সালে অজয় কংগ্রেসে যোগ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর