শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানি ব্যবসায়ীরা পুনরায় ভারতের সাথে বাণিজ্য শুরু করতে চান : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আবারও শুরু করার বিষয়ে পাকিস্তান গভীর ভাবে চিন্তা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার।

পাকিস্তান সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে পিটিআই জানায়, শনিবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি ব্যবসায়ীরা পুনরায় ভারতের সাথে বাণিজ্য শুরু করতে চান। আমরা ভারতের সাথে বাণিজ্যের বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।’

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে কেন্দ্রীয় সরকার ৩৭০ অনুচ্ছেদে থাকা কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করার পর ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছিল পাকিস্তান। তবে এই হিমশীতল দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই ২০২১ সালে দু’দেশ নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি নবায়ন করে।
এদিকে, চলতি মাসের শুরুতে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার শপথ নেওয়ায় নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। ৭ মার্চ শাহবাজ শরীফও মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। এবার পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য সম্পর্ক আবারও শুরুর ইঙ্গিত দিয়ে রাখলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে কড়া বার্তা এসেছে। শনিবারই সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি সন্ত্রাসবাদকে ‘উপেক্ষা’ করে হতে পারে না।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর