শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশী তরুণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশী তরুণ নিহত হয়েছেন। তার নাম উইন রোজারিও (১৯)। তিনি নিজেই সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।

নিহত তরুণ মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার দুপুরে কুইন্সে নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ১০ বছর আগে ওই তরুণের পরিবার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিল।

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণকে বুধবার তার কুইন্সের বাড়িতে পুলিশ গুলি করে। এতে তিনি নিহত হন। এর আগে সাহায্যের জন্য তিনি ৯১১ নম্বরে ফোন করেছিলেন।

কর্মকর্তারা বলেছেন, উইন রোজারিও নামের ওই তরুণ কাঁচি দিয়ে পুলিশ অফিসারদের দিয়ে তেড়ে যান। এরপর একপর্যায়ে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তিনি বলেছেন, তার মা ছেলেকে ধরে রেখেছিলেন। পুলিশ অফিসারদের গুলি করার দরকার ছিল না।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ গুলি চালানোর পরপরই উইন রোজারিওকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওজোন পার্কের ১০৩তম স্ট্রিটে তার পরিবারের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর