শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মিয়ানমারের সেনাবাহিনীর দুই সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

 আন্তর্জাতিক:  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।

আজ শনিবার ভোর ৫টার দিকে এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা খবর দিলে বিজিবি তাদের নিরস্ত্র করেছে। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ান সদরে নিয়ে আসা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মিয়ানমারে সে দেশের সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে বর্ডার গার্ড পুলিশ বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।
এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। শিগগিরই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সবকয়টি সীমান্ত ক্যাম্প ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর