শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আবারও পাকিস্তানে বাড়ছে জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

আন্তর্জাতিক : পাকিস্তানে জনগণের খরচের বোঝা ও দুর্ভোগ দুটোই বাড়িয়ে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম। পাক্ষিক মূল্য পর্যালোচনার আগামী ঘোষণাতেই পেট্রল-ডিজেলের নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।

শিল্প সংশ্লিষ্টদের সূত্রে খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ১০ রুপি করে বাড়ানো হতে পারে। অর্থাৎ, পাক্ষিক পর্যালোচনার পর দেশটিতে প্রতি লিটার পেট্রলের দাম ২৭৯ দশমিক ৭৫ রুপি থেকে বেড়ে ২৮৯ দশমিক ৬৯ রুপি হতে পারে।

তবে হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম প্রতি লিটারে ১ দশমিক ৩০ রুপি কমে ২৮৪ দশমিক ২৬ রুপি হতে পারে। পাকিস্তানে এইচএসডির বর্তমান দাম লিটারপ্রতি ২৮৫ দশমিক ৮৬ রুপি। সামান্য কমতে পারে কেরোসিনের দামও। লিটারপ্রতি ০.১৭ রুপি কমে সেখানে কেরোসিনের দাম হতে পারে ১৮৮ দশমিক ৪৯ রুপি প্রতি লিটার।

এছাড়া, লাইট ডিজেলের (এলডিও) দাম লিটারপ্রতি ০.৪৫ রুপি বেড়ে ১৬৮ দশমিক ৬৩ রুপি হতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে পেট্রলের দাম বাড়ানো হবে। গত দুই সপ্তাহে পেট্রলের আন্তর্জাতিক মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারে পৌঁছেছে, যা মার্চের প্রথম পাক্ষিকেও ৯০ ডলার ছিল।

তিনি জানান, বিশ্ববাজারে পেট্রলের দাম বৃদ্ধির কারণে পাকিস্তানেও পেট্রলের দামে ব্যাপক পরিবর্তন আসবে। তবে, বিশ্ববাজারে হাই-স্পিড ডিজেলের দাম কমে যাওয়ার কারণে পাকিস্তানেও এর দাম কমানো হবে। মার্চের প্রথম ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে এর দাম ছিল ব্যারেলপ্রতি ৯৯ ডলার। কিন্তু গত সপ্তাহে তা ৯৮ ডলারে নেমে এসেছে।

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম এবং স্থানীয় মুদ্রার বিনিময় হারের ওপর ভিত্তি করে প্রতি ১৫ দিন পরপর জ্বালানির দাম পর্যালোচনা করে পাকিস্তান। গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম সামান্য বেড়ে ২৭৭ দশমিক ৯৪-এ লেনদেন হয়েছে। আজ রবিবার জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা ঘোষণা করবে পাকিস্তান। এটি কার্যকর হবে ১ এপ্রিল থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর