শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলা, কমান্ডার নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

আন্তর্জাতিকঃ সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। সোমবার এ হামলার ঘটনা ঘটে।

লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহত বিপ্লবী গার্ডের কমান্ডারের নাম মোহাম্মদ রেজা জাহেদি।

ইরানের কনস্যুলেটে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

রয়টার্স জানায়, দামেস্কের মেজ্জেহ জেলায় অবস্থিত ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। জরুরি সেবা বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের পাশে দেখা গেছে।

এর আগে ইরানে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, কনস্যুলেটের পাশের একটি ভবনে হামলা হয়েছে। ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, কনস্যুলেট ও রাষ্ট্রদূতের বাসভবন নিশানা করে এ হামলা চালানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর