সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

নারীর ষড়যন্ত্র থেকে পুত্রকে রক্ষা করতে কৃষক পিতা সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : যশোরের কেশবপুরে এক নারীর ষড়যন্ত্র থেকে পুত্রকে রক্ষা করতে এক কৃষক পিতা সংবাদ সম্মেলন করেছেন।

উপজেলার কোমোরপোল গ্রামের মৃত এনায়েত মোড়লের পুত্র কামরুল ইসলাম তার নিজ বাড়ির আঙিনায় শনিবার (২০ মে) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

কৃষক পিতা বলেছেন, আমার পুত্র একরামুল মোড়লকে (২২) নিয়ে প্রতিবেশী সেলিম খা (২৫) ও তার স্ত্রী সুরাইয়া খাতুন (১৯) ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ৯ মে সুরাইয়া খাতুন তার মাথা ব্যথা করছে বলে আমার পুত্র একরামুলকে ফোন করে ঔষধ পাঠিয়ে দিতে বলে। আমার পুত্র একরামুল সরল বিশ্বাসে ঔষধ পাঠিয়ে দেয়।

তিনি আরও বলেন, তারই সূত্র ধরে গত ১০ মে সেলিম খা তার স্ত্রী সুরাইয়া খাতুনের সাথে সম্পর্ক রয়েছে বলে আমার পুত্র একরামুলের নামে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের কাছে একটি ষড়যন্ত্রমূলক অভিযোগ করেন।

কৃষক পিতার দাবি, বিষয়টি ১১ মে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম এলাকাবাসীর উপস্থিতিতে মীমাংসা করে দেন। কিন্তু এলাকার একটি কুচক্রী মহলের ইন্ধনে সেলিম খা আমার পুত্র একরামুলের বিরুদ্ধে ১৩ মে থানায় একটি অভিযোগ করে।

তিনি বলেছিলেন, অপর দিকে সুরাইয়া খাতুন ১৯ মে আমার পুত্র একরামুলের বিরুদ্ধে থানায় অপর একটি ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছে। যে কারণে আমিসহ আমার পরিবার দিশেহারা হয়ে পড়েছি। পুত্র একরামুলকে সুরাইয়া খাতুনের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর