শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সূর্যকে চাঁদ নয়, পূর্ণগ্রাস করেছে ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ৮ এপ্রিল সোমবার ঘটে যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে উত্তেজনার মধ্যেই অপ্রত্যাশিত এক মোড় নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো একটি নতুন বিজ্ঞাপনী প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, সূর্যকে চাঁদের বদলে ট্রাম্পের মাথার ছায়া গ্রাস করেছে। সেখানে আবার ক্যাপশনজুড়ে দেওয়া হয়েছে, ‘২০২৪ সালে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে যাচ্ছে।

ভিডিওটি ট্রাম্প তাঁর নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। ভিডিওতে আরো দেখা যায়, প্রতিরক্ষামূলক কালো চশমা পড়ে বিশাল জনতা মহাজাগতিক দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। সেখানে হঠাৎ এক অস্বাভাবিক মোড় আসে, চাঁদের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের মাথার একটি বিশাল ছায়া ধীরে ধীরে সূর্যকে ঢেকে দিচ্ছে। স্বতন্ত্র হেয়ারস্টাইল ও ভ্রুর অধিকারী ট্রাম্পের মাথা যখন পুরোপুরিভাবে সূর্যকে গ্রাস করে, তখন দেখা যায় জনগণ উল্লাস শুরু করেছে।

ট্রাম্পের মাথার সঙ্গে ভেসে ওঠে একটি লেখা, ‘উই উইল সেভ আমেরিকা অ্যান্ড মেক ইট গ্রেট এগেইন।’ এরপর ভেসে ওঠে ‘ট্রাম্প ২০২৪’ লেখাটি।যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন লিখেছেন, “তাকে ভালোবাসো বা ঘৃণা করো, তুমি অস্বীকার করতে পারবে না যে, সে দারুন!” অপর একজন লিখেছেন, ‘তিনি সব সময়ই আমাদের হাসান, আনন্দ দেন।

এটা আমার ভালো লাগে।’
এর আগে ২০১৭ সালের সূর্যগ্রহণের সময় নিরাপত্তা নির্দেশিকা না মানায় সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। তিনি খালি চোখেই সূর্যগ্রহন দেখেছিলেন। সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া এবং তাদের ছেলে ব্যারনের সঙ্গে হোয়াইট হাউসের বারান্দা থেকে বিরল ঘটনাটি দেখেছিলেন। ব্যারন এবং মেলানিয়া ট্রাম্প উভয়েই সুরক্ষা চশমা পরেছিলেন কিন্তু ট্রাম্প পড়েননি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর