শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইরান ইসরায়েলে হামলা চালাতে খুব বেশি দেরি করবে না : বাইডেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বরাতে গতকাল শুক্রবার (১২ এপ্রিল) এ তথ্য জানায় প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি মনে করেন ইরান ইসরায়েলে হামলা চালাতে খুব বেশি দেরি করবে না। তিনি এ ধরনের পদক্ষেপ না নিতে ইরানকে সতর্ক করেছেন।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

ইরানের প্রতি বার্তা কী—জানতে চাইলে বাইডেন সংক্ষেপে বলেন, ‘ডোন্ট (হামলা নয়)’।
১ এপ্রিলের এ হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছেন।

গতকাল জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানায়।
সূত্র : রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর