শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

হামলার আশঙ্কায় পারমাণবিক কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে ইরান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে হামলা চালানোর পর নিরাপত্তা ইস্যুতে ইরান সাময়িকভাবে নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। সোমবার (১৫ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের সাইডলাইনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমনটি জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অতীতেও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে নানা অভিযান চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এবারও কি তেহরানের হামলার প্রতিশোধ নিতে সেগুলোকেই টার্গেট করবে তেল আবিব?

এই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেন, “আমরা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। পুরো পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগে রয়েছি। ইরানে আমাদের পরিদর্শকরা রয়েছেন। সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সব পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সেগুলো বন্ধ রাখা হয়েছে।”

২০১০ সালে ইরানের দুই পরমাণু বিজ্ঞানীকে হত্যার অভিযোগ উঠেছিল ইসরায়েলের বিরদ্ধে। ওই বছরই ভাইরাস ব্যবহার করে অত্যাধুনিক একটি সাইবার আক্রমণ হয়েছিল ইরানে। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যাপক বিঘ্ন ঘটেছিল। তখনো ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছিল তেহরান। ফলে এইবারও বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ‘টার্গেট’ করতে পারে তেল আবিব।

১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হয়। অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনা কর্মকর্তাও। এই হামলার পেছনে ইসরায়েলের হাত ছিল বলে অভিযোগ তেহরানের। তারপর থেকেই ইসরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান। অবশেষে সব আশঙ্কা সত্যি করে শনিবার দিবাগত রাতে দেশটিতে আঘাত হানে তেহরান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর