শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ২৮

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পৃথক দুটি হামলায় সরকারি বাহিনীর ২৮ জন সেনা নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শনিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বন্দুক হামলা চালায় আইএসের বন্দুকধারীরা। এতে বাসটিতে থাকা ২২ সেনা সদস্যের সবাই নিহত হন।

নিহত সেনা সদস্যদের সবাই সিরীয় সশস্ত্র বাহিনীর কুদস ব্রিগেডের সদস্য। এই ব্রিগেডটির যোদ্ধারা সবাই জাতিগতভাবে ফিলিস্তিনি ও গত কয়েক বছর ধরে এই ব্রিগেডকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে বাশার আল-আসাদ সরকারের প্রধান মিত্র রাশিয়া।

এদিকে একই দিনে সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আলবু কামালের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ছয় সিরীয় সেনাকে হত্যা করেছে আইএসের বন্দুকধারীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর