শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চীনের মহাসড়ক ধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে গিয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। এ ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ৩০ জনকে হাসপাতালে জরুরি সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীনদের জীবন ‘বর্তমানে ঝুঁকিতে নেই’ বলে জানানো হয়েছে। তবে তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর শেয়ার করা ফুটেজে একটি গভীর অন্ধকার গর্ত থেকে আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখা গেছে, যেখানে গাড়িগুলো পড়েছে বলে মনে হচ্ছে।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ লোককে ঘটনাস্থলে পাঠিয়েছে। খবরে ধসের কারণ স্পষ্ট করা হয়নি। গুয়াংডংয়ে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে বন্যা এবং একটি মারাত্মক টর্নেডোসহ বেশ চরম আবহাওয়ার কবলে পড়েছে।

সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর