শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

জেরুজালেমে একজন ইসরায়েলি সীমান্ত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করায় এক তুর্কি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তাকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয় বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে। ছুরিকাঘাতে ওই পুলিশ সদস্য মাঝারি আহত হয়েছেন।

পুলিশ হামলাকারীকে ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিক বলে শনাক্ত করেছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে গাজায় এর জবাবে ছয় মাসব্যাপী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ছুরি নিয়ে এক সশস্ত্র সন্ত্রাসী জেরুজালেমের ওল্ড সিটিতে এসেছিল… সীমান্ত পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেছে।’ এতে আরো বলা হয়, আহত পুলিশ সদস্য এবং ঘটনাস্থলে থাকা অন্য একজন কর্মকর্তা সংঘর্ষে লিপ্ত হন এবং হামলাকারীকে গুলি করেন, যাকে পরে মৃত ঘোষণা করা হয়।

সূত্র: রয়টার্স

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর