শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানের উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

পাকিস্তানের উত্তরে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় আজ শুক্রবার (৩মে) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর থেকে গিলগিট-বালতিস্তানের পার্বত্য উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল।

 

স্থানীয় সরকারের এক মুখপাত্র ফয়জুল্লাহ ফিরাক জানান, দুর্ঘটনায় ২০ জন যাত্রী নিহত এবং আরো ২১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।’ তিনি আরো বলেন, সরকার অবিলম্বে আহতদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান শুরু করে।

যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধারকারী এক সদস্য বলেন, দুর্ঘটনার পর আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩৫ থাকলেও পরে অনেকে তাদের আঘাতের কারণে মারা যায়। গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি আহতদের ‘সম্ভাব্য সকল চিকিৎসা’ প্রদানের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি ‘সহানুভূতি’ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।

পাকিস্তানে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক নিয়ম-কানুন সঠিকভাবে না মানা এবং রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এই দুর্ঘটনাগুলো ঘটছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর