শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

যুক্তরাজ্যের নিউক্যাসলের এলসউইক ওয়ার্ডের কাউন্সিলর বাংলাদেশি খালেদ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

যুক্তরাজ্যের নিউক্যাসলের এলসউইক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত খালেদ মোশাররফ। বাংলাদেশি অধ্যুষিত এ ওয়ার্ডে গ্রিন পার্টি থেকে এবারই প্রথম কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২ মে) সারা দিন ধরে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়।

তাতে দেখা যায়, গ্রিন পার্টি থেকে নির্বাচন করা খালেদ মোশাররফ পেয়েছেন এক হাজার ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নিকু ইয়ন পেয়েছেন এক হাজার ৮৩ ভোট।
জানা যায়, খালেদ মোশাররফ মৌলভীবাজার জেলার রাজনগর থানার খারপাড়া গ্রামের মো. আব্দুল কাদির ও রাহেলা খানমের সন্তান। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

বিজয়ী হওয়ার পর খালেদ মোশাররফ বলেন, ‘স্থানীয় কাউন্সিলর হিসেবে এলসউইকের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত। আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে এবং আমাদের মুখোমুখি হওয়া সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে উন্মুখ।’

এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের ১০৭টি কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির কাছে ব্যাপক ধরাশায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এখন পর্যন্ত আংশিক প্রকাশিত ফলে দেখা গেছে যে স্যার কিয়ার স্টারমারের লেবার পার্টি ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছে।

সূত্র : ক্রনিকল লাইভ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর