শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ব্রাজিলে প্রবল বর্ষণে নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে ঝড়ের পরে প্রবল বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার (৩ মে) এ খবর জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

রিও গ্র্যান্ডে ডো সুলের নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬৮ জন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ২৪ হাজার। ঝড়টি উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের ৪৯৭ শহরের অর্ধেকেরও বেশি অঞ্চলে প্রভাব ফেলেছে। রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইতে সাংবাদিকদের বলেন, ‘হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কারণ আমরা আরো অনেক অঞ্চলে প্রবেশ করতে পারিনি এখনও।’
বেশ কয়েকটি শহরের রাস্তা পানিতে ডুবে গিয়ে নদীতে পরিণত হয়েছে। অনেক রাস্তা এবং সেতু ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস ঘটেছে এবং একটি বাঁধের আংশিক অংশ ভেঙে পড়েছে।

বেন্টো গনকালভস শহরেও একটি বাঁধ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আশেপাশে বসবাসকারী লোকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিও গ্রান্ডে ডো সুলের রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা নদীর তীর ভেঙ্গে বন্যা শুরু হয়েছে। ফলে শহরে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

গত সেপ্টেম্বরেও রিও গ্রান্ডে ডো সুলে ভারী বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় বন্যার কারণে তখন ৫০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। লুলা শুক্রবার বলেছেন, তার সরকার স্থানীয় উদ্ধার ও পুনর্গঠনের জন্য কাজ করছে।

সূত্র: আল-অ্যারাবিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর