শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

অস্ট্রেলিয়ার এমপিকে মাদক খাইয়ে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক নারী এমপি জানিয়েছেন, তাকে মাদক খাইয়ে যৌন হেনস্তা করা হয়েছে। সন্ধ্যার পর একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের অজান্তে তাকে মাদক সেবন করানো হয়। ঘটনাটি ঘটেছে তার নিজের নির্বাচনী এলাকা ইয়েপ্পুনে। ব্রিটানি লউগা নামের এই নারী এমপি বলেছেন, “এমন ঘটনা যে কারও সঙ্গে হতে পারে। আর দুঃখজনকভাবে আমাদের অনেকের সঙ্গে এমনটি হয়ে থাকে।”

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ৩৭ বছর বয়সী এই এমপি গত ২৮ এপ্রিল প্রথমে পুলিশের কাছে এবং পরে হাসপাতালে যান। অস্ট্রেলিয়ান পুলিশ এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।তিনি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, “হাসপাতালে পরীক্ষায় আমার দেহে মাদক পাওয়া গেছে যেটি আমি গ্রহণ করিনি। এই মাদক আমার দেহে মারাত্মক প্রভাব ফেলেছে।”

তিনি আরও বলেছেন, “এটি ঠিক নয়। এ ধরনের হেনস্তা ছাড়া আমাদের সমাজের সঙ্গে মেলামেশার সুযোগ থাকতে হবে।”

কুইন্সল্যান্ডের আবাসনমন্ত্রী মেগান স্ক্যানলন এ ঘটনা জানার পর বিষ্ময় প্রকাশ করেছেন। এটিকে ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, “ব্রিটানি একজন সহকর্মী, একজন বন্ধু এবং কুইন্সল্যান্ড সংসদের একজন সদস্য। তার সম্পর্কে এগুলো পড়া খুবই বিষ্ময়কর।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর