শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৩৮ টাইম ভিউ

জেরুজালেম, ১১ মে – গত ছয়মাস ধরে দখলদার ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ মারা গেছে। তবুও তাদের হামলা বন্ধ হচ্ছে না। এদিকে গাজা উপত্যকায় বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। এই সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবি করেছিল দখলদার ইসরায়েল।

গাজা সিটির জেইতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। এ কারণে জেইতুনে ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে। অন্যদিকে শুক্রবার (১০ মে) চারজনের মৃত্যুর মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের মৃতের সংখ্যা ২৭১ জনে পৌঁছেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর