শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জাকার্তায় বিমান থেকে নিচে পড়ে যান কর্মী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দরে বিমান থেকে এক কর্মী নিচে পড়ে যান। বিমানে ওঠার যে সিঁড়ি রয়েছে সেটি হঠাৎ করে সরিয়ে নেওয়ায় এই ঘটনা ঘটে। ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ করেন বিমানখাতের পরামর্শক সজয় লাজার। বিমান থেকে পড়ে আহত হওয়া ওই ব্যক্তি ট্রান্সনুসা এয়ারলাইন্সের কর্মী ছিলেন। তিনি সংস্থাটির এয়ারবাস এ৩২০ বিমান থেকে পড়ে যান।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুজন কর্মচারী এক সঙ্গে সিঁড়ি সরাতে শুরু করেন ৷ সেইসময়ে বিমানে অন্য কারও সঙ্গে কথা বলার সময় সিঁড়িতে পা রাখতে গিয়েই ঘটে বিপত্তি। কারণ ততক্ষণে সিঁড়ি সেখান থেকে সরে গিয়েছে, তা খেয়ালই করেননি ওই কর্মী।

বিমানটির নিচে যেসব কর্মী ছিলেন তাদের ভুলে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তারা ভেবেছিলেন, বিমান থেকে সব কর্মী নেমে গেছেন। আর সেই ভাবনা থেকে সিঁড়িটি ঠেলে দূরে সরিয়ে দেন তারা। বিমান থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তি সুস্থ আছেন বলে এক্সেরে আরেকটি অ্যাকাউন্ট থেকে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর