শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সৌদিতে প্রথমবারের মতো সাঁতারের পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

সৌদি আরবে শুক্রবার প্রথমবারের মতো সাঁতারের পোশাক পরিহিত মডেলদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। যে দেশে এক দশকেরও কম আগে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল, সেখানে এ রকম পদক্ষেপ অনেকের কাছেই অবাক করার মতো।

মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের কাজ নিয়ে এই পুলসাইড শোতে অধিকাংশই ছিল লাল, বাদামি ও নীল রঙের একটুকরা কাপড়। অধিকাংশ মডেলের কাঁধ উন্মুক্ত ছিল এবং কিছুর শরীরের মাঝের আংশিক দৃশ্যমান ছিল।

কানজাল বলেন, ‘এটা সত্য যে এই দেশটি খুবই রক্ষণশীল। কিন্তু আমরা আরববিশ্বের প্রতিনিধিত্ব করা মার্জিত সাঁতারের পোশাক দেখানোর চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘যখন আমরা এখানে আসি, আমরা বুঝতে পারি যে সৌদি আরবে সুইমিংস্যুট ফ্যাশন শো একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ দেশটিতে প্রথমবারের মতো এমন অনুষ্ঠান হচ্ছে।

এ আয়োজনে যুক্ত হয়ে তিনি ‘সম্মানিত’ বলেও জানান।
ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে রেড সি ফ্যাশন সপ্তাহের উদ্বোধনীর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, যা সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির গিগা প্রকল্পগুলোর মধ্যে একটি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

এদিন শোতে যোগদানকারী সিরিয়ার ফ্যাশন ইনফ্লুয়েন্সার শৌক মোহাম্মদ বলেন, বিশ্বের কাছে সৌদি আরবের উন্মুক্ত হওয়ার এবং এর ফ্যাশন ও পর্যটন খাতে আকর্ষণ বৃদ্ধির প্রয়াস দেখে অবাক হওয়ার কিছু নেই।

এ আয়োজনে উপস্থিত ফরাসি প্রভাবশালী রাফায়েল সিমাকোর্বে বলেন, তিনি এ আয়োজনে ঝুঁকিপূর্ণ কিছু দেখছেন না। তবে সৌদির প্রেক্ষাপটে এটি একটি বড় অর্জন।

সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর