শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে সৌদির নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকরা মক্কা নগরীতে ঢুকতে পারবেন না। তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মক্কায় ২৩ মে থেকে হজের মৌসুম শুরু হয়েছে, যা শেষ হবে ২১ জুন। ফলে এই সময়ের মধ্যে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ভ্রমণ ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

এছাড়া ভ্রমণ ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি ভ্রমণ ভিসাধারীদের এ সময়ে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। আর তা না মেনে মক্কায় ভ্রমণ করলে সৌদির নিয়মানুসারে জরিমানা দেয়ার বিষয়ে সতর্ক করেছে।

এদিকে হজ যাত্রীদের সুবিধার্থে পরিবহন ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে ১২ লাখ হজ যাত্রীর জন্য ৩৬ হাজার পরিবহন ব্যবস্থা করা হয়। মিনা, আরাফার ময়দান এবং মুজদালিফাতে ৬০০টি অপারেশন পয়েন্ট এবং ২০০টি ক্যাম্পসহ ৬৩টি কোম্পানির ৪ হাজার বাস ছিল।

এই পরীক্ষায় সব থেকে বেশি যে লাভ হয়েছে তা হলো হজ করতে যাওয়া যাত্রীদের সেবায় হজ বিষয়ক অফিসগুলোর অংশগ্রহণ এবং প্রয়োজনের ভিত্তিতে পবিত্র স্থানগুলোর মধ্যে ভ্রমণের সময়ও পরিমাপ করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে হজ যাত্রীদের কোন কোন ক্ষেত্রে সমস্যা ও অসুবিধার সম্মুখীন হতে হয় তাও পর্যবেক্ষণ করেছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর