শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গতকাল সোমবার বিকেল পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে পূর্ব বর্ধমানে বাবা-ছেলে ঝড়ের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

রাজ্যে ঘূর্ণিঝড়টির তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত রবিবার রাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে রিমাল। কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়ে। উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকালও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে।

গতকাল সকালে বৃষ্টির কারণে কলকাতার মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে লোকজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর