শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনার গুলিতে মিসরীয় গার্ড নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

মিসর এবং গাজার মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে গুলির ঘটনায় মিসরীয় নিরাপত্তা বাহিনীর এক গার্ড নিহত হয়েছেন। মিসরের সামরিক মুখপাত্র সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। তিনি আরো জানান, এ ঘটনার তদন্ত চলছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মিসরীয় সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ঘটনাটি পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং মিসরীয়দের সঙ্গে আলোচনা চলছে।’ এরপর সোমবার (২৭মে) মিসর সতর্ক করে বলেছে, এ ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। একটি সূত্র মিসরের রাষ্ট্র-সম্পর্কিত আল-কাহেরা নিউজকে এ তথ্য জানিয়েছে।
এদিকে দুটি মিসরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ওয়াচটাওয়ারে অবস্থানরত মিসরীয় সেনা ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সাঁজোয়া যানকে সীমান্তের কাছে সীমানা রেখা অতিক্রম করতে দেখে, তখন ইসরায়েলি সেনারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে তাড়া করেছিল এবং হত্যা করেছিল।

 

তখন সেনারা গুলি চালালে ইসরায়েলি বাহিনী পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে ঘটনাস্থলে একজন নিহত হন বলে ওই সূত্র জানায়। এ ছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও একজন মিসরীয়ও আহত হয়েছে।
ইসরায়েল এই মাসের শুরুর দিকে সীমান্তের গাজা পাশ থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এলাকাটিতে সামরিক অভিযান জোরদার করে।

সূত্র : আলঅ্যারাবিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর