শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

দক্ষিণ চীন সাগরে ‘রেড লাইন’ অতিক্রম না করার জন্য চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। শনিবার (১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ফার্দিনান্দ মার্কোস বলেছেন, চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে ‘যুদ্ধের একটি কাজ’ হিসেবে বিবেচনা করবে ও সেই অনুযায়ী জবাব দেবে।

শুক্রবার (৩১ মে) সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেছেন মার্কোস। সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে ‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগ এনেছেন। দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচলাবস্থা চলছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচলাবস্থা সংঘর্ষ পর্যায়ে গেছে।

ম্যানিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের ওপর জলকামান দিয়ে হামলা চালিয়েছে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের ভূখণ্ডের সার্বভৌমত্বকে রক্ষা করছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়লে তা বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সংঘর্ষের জন্ম দিতে পারে। ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, ম্যানিলা আক্রমণের শিকার হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসবে ওয়াশিংটন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর