শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

হিটস্ট্রোকে ভারতে ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন দেশটির এক রাজ্যেই হিট স্ট্রোকে অন্তত ৩৩ জন ভোটগ্রহণ কর্মীর মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রবিবার (২ জুন) এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

ভারতের উত্তরাঞ্চলের উত্তর প্রদেশের প্রধান নির্বাচনি কর্মকর্তা নবদীপ রেনওয়া বলেন, শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ ধাপের ভোটগ্রহণ হয়েছে।

সেদিন ভোটগহণের সময় হিট স্ট্রোকে কর্মরত ৩৩ জন মারা গেছেন। নিহতের মধ্যে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীও রয়েছেন। রবিবার সাংবাদিকদের রেনওয়া বলেন, নিহতদের প্রতি পরিবারকে ১৫ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে তীব্র তাপপ্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যেই মৃত্যুর খবর পাওয়া গেছে।

অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) বেশি রেকর্ড করা হয়েছে। তবে এক দিনে এত কর্মীর মৃত্যুর বিষয়টা বেশ ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, শনিবার ঝাঁসি শহরের তাপমাত্রা ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর প্রদেশের বালিয়া জেলায় তাপমাত্রা বেড়ে ৬১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার সারা দেশে তাপের প্রভাবে ৫৮ জন মারা গেছেন। এ ছাড়া বিহার, ওড়িশা ও মধ্য প্রদেশ থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংবাদপত্রটি আরো বলেছে, শনিবার বিহারে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার তাপের কারণে ওড়িশায় কমপক্ষে ৯ জন মারা গেছে।

এ নিয়ে দুই দিনে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর