শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভারতের বিধানসভায় বিজেপির বাজিমাত

মোঃ আসিফ
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই প্রকাশিত হয়েছে অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল। এতে বাজিমাত করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। অরুণাচল বিধানসভার ৫০ টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় পেয়েছে বিজেপি।

রোববার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল বিধানসভার ৬০ টি আসনের মধ্যে ৫০টি আসনের ভোট গণনা হয়েছে। এতে ৪৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। এছাড়া ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ১০ জন বিজপিপ্রার্থী। অন্যদিকে, বিজেপির প্রতিদ্বন্দ্বী কনরাড সংমাস ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে ৫ টি আসন।
 
অন্যদিকে, সিকিমে ক্ষমতায় এসেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। এ নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় তারা। ৩২ আসনের মধ্যে ৩১টি আসন পেয়েছে দলটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অরুণাচল প্রদেশে জেতার জন্য ৩১টি আসনের দরকার ছিল। বিজেপি সেই সংখ্যা পেরিয়ে গেছে। তাই তাদের নতুন করে অন্য কারো সঙ্গে জোট করতে হবেনা।
 
অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ অরুণাচল প্রদেশ। এই রাজ্যে উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। আবার বিজেপির পক্ষে রায় দেয়ার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। আমাদের দল আরও নতুন উৎসাহ নিয়ে রাজ্যের উন্নতিতে কাজ করে যাবে।
এদিকে, লোকসভা নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশটির শীর্ষস্থানীয় ৮টি সমীক্ষা সংস্থার প্রকাশিত বুথফেরত জরিপের আভাস বলছে, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ জোট ক্ষমতায় বসছে। তবে, এই জরিপকে প্রত্যাখ্যান করেছেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর