মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির

নেশার টাকা না দেয়ায় চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যা করছে ছেলে

মোঃ আসিফ
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

চট্টগ্রামে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রিনা আক্তার। তার স্বামী বেলাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালক। আর অভিযুক্ত ছেলের নাম ওমর আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা ও বেলাল দম্পতির একমাত্র সন্তান ওমর আলী। সে বেশ কয়েক বছর ধরেই মাদকাসক্ত। ঘটনার দিন রাতেও সে মাদক সেবন করে। পরে আবারও মাদক কেনার জন্য বাসায় গিয়ে তার মাকে টাকার জন্য চাপ দিতে থাকে।

তবে মাদকের টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে সে তার মাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর