মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির

নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাব‌ন্দি মরদেহ উদ্ধার

মোঃ আসিফ
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১২৫ টাইম ভিউ

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর বা‌ড়ির পাশের ধানক্ষেত থেকে মাদরাসা শিক্ষার্থীর বস্তাব‌ন্দি মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।সোমবার (৩ মে) সকালে উপজেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়া পূর্বপাড়া এলাকার এক‌টি ধানক্ষেত থেকে বন্তাব‌ন্দি মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর নাম নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০)। সে ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি হাফি‌জিয়া মাদরাসা ও নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো। গত ২৬ মে দুপুরে নি‌খোঁজ হয় সে। পরে সেদিন রাতেই থানায় সাধারন ডায়েরি করেন শ‌র্মিলার বাবা।

নিহত শ‌র্মিলার বাবা সুমন মিয়া জানান, তার কারোর সাথে কোনো শত্রুতা নেই। মেয়ে নিখোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ বা টাকা পয়সাও দাবি করেনি। বা‌ড়ির আশপাশসহ আত্মীয় স্বজনের বা‌ড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে বা‌ড়ির পাশে ধানক্ষেতে বস্তাব‌ন্দি মরদেহ দেখে লোকজন খবর দেয়। যে এই হত্যাকাণ্ড ঘ‌টিয়েছে তার কঠোর শা‌স্তিরও দাবি করেন তিনি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, বস্তাবন্দি একটি মর‌দেহ উদ্ধার করা হয়েছে। ফরেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন করেছে।এ বিষয়ে তদন্ত চলছে বনলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর