শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

লোকসভা নির্বাচনে দেবের হ্যাটট্রিক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

বিকেল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে এক লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব (দীপক অধিকারী)। লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করেছেন তিনি।

দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে দেব লেখেন, ‘গ্র্যাটিটিউড’। এর বাংলা হলো ‘কৃতজ্ঞতা’।

সম্ভবত ঘাটালের সাধারণ মানুষ ও দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেই এ কথা লিখেছেন তিনি।
২০১৪ ও ২০১৯ সালে পর পর দুইবার ঘাটাল থেকে জিতেছেন দেব। তার বিরুদ্ধে নির্বাচন করছেন হিরণ চট্টোপাধ্যায়। অভিনয় থেকে রাজনীতি, দুই ক্ষেত্রেই দেব-হিরণের সম্পর্ক কারো অজানা নয়।

সেটাই কাজে লাগানোর চেষ্টা করে পদ্মশিবির। কিন্তু সেই চেষ্টা যে বিফলে গেল, তা মোটামুটি পরিষ্কার। আপাতত পার্শ্বচরিত্র হয়েই থেকে গেলেন হিরণ।
দেব ও হিরণ দুজনেরই স্বতন্ত্র ভাবমূর্তি রয়েছে সিনেমা জগতে।

কিন্তু রাজনীতির ময়দানে তাদের জায়গা বদলে গেছে। এই তারকার লড়াইয়ে শেষমেশ দেবেই আস্থা রাখল ঘাটালের মানুষ। ঘাটালে ৫২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন দেব। হিরণ পেয়েছেন ৪০ শতাংশের মতো।
সূত্র : আনন্দবাজার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর