শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বিজেপিকে শাস্তি দিয়েছে ভোটাররা : রাহুল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

ভারতের বিরোধী দল ন্যাশনাল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘ভোটাররা বিজেপিকে শাস্তি দিয়েছে। মঙ্গলবার (৪ জুন) নির্বাচন কমিশন ঘোষিত ভোটের ফলে বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনার মধ্যে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।রাহুল গান্ধী বলেন, ‘আমার দেশের জনগণের উপর আস্থা ছিল তারা সঠিক জবাব দেবেন।’

ভোটের ফল মোদী ও অমিত শাহর প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করে তিনি বলেন, ‘এই ফল হচ্ছে দেশের জনগণের সর্বসম্মত ঘোষণা যে আমরা নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ক্ষমতায় দেখতে চাই না।’

সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খড়গে বলেছেন, বিজেপি এক ব্যক্তি ও এক নামকে সামনে রেখে জনগণের কাছে ভোট চেয়েছে। এই ফল তাই তাদের জন্য নৈতিক পরাজয়।

এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে ২৭২ আসন পেতে হবে। তবে সেই সম্ভাবনা এবার ক্ষীণ। কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গতবার আমেথিতে হারলেও এবার লড়াই করা দুই আসনেই জয় পেয়েছেন। এর মধ্যে দক্ষিণে ওয়ানাড়ে তিন লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। অন্যদিকে উত্তরের আসন রায় বারেলিতে জয় পেয়েছেন তিন লাখ ৮৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর