শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

৭৮ জন মুসলিম প্রার্থীর মধ্যে জিতলেন যারা ?

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের মোট ৭৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে জয়ী হয়েছেন ২৪ জন। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে।

কংগ্রেস থেকে সাতজন মুসলিম নেতা জয়ী হয়েছেন।

আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন ৫ জন। এ ছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন ৪ জন। অন্যরা অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ১১৫ জন থাকলেও এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে জয়ী মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ২৬।
মুসলিম প্রার্থীদের জয়ের তালিকায় তৃণমূলের ইউসুফ পাঠান, ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, সমাজবাদী পার্টি (এসপি)-এর যুবনেত্রী ইকরা চৌধর এবং উত্তরপ্রদেশের মৃত সাবেক বিধায়ক মুখতার আনসারির দাদা আফজল উল্লেখযোগ্য।

ক্রিকেটার ইউসুফ বহরমপুর লোকসভায় ৫ বারের সংসদ সদস্য অধীর চৌধুরীকে হারিয়েছেন। তেলঙ্গানার হায়দরাবাদে ওয়েইসি বিজেপির মাধবী লতাকে হারিয়েছেন।

উত্তরপ্রদেশের কৈরানায় জয় পাওয়া ২৯ বছরের ইকরা হারিয়েছেন বিজেপির প্রদীপ কুমারকে। গাজিপুরে এসপি প্রার্থী আফজল ব্যাপক ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন।
উত্তরপ্রদেশের সহারনপুরে জিতেছেন প্রভাবশালী কংগ্রেস নেতা ইমরান মাসুদ। জম্মু ও কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে জয় লাভ করতে পারেননি। বারামুলায় ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাকে হারিয়েছেন নির্দলীয় প্রার্থী ও সাবেক বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ।

এদিকে অনন্তনাগ-রাজৌরিতে পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে হারিয়েছেন ওমরের দলের নেতা মিঞা আলতাফ। এ ছাড়া আসামের ধুবড়ি আসনে জিতেছেন সাবেক মন্ত্রী রাকিবুল হোসেন। বিহারে জিতেছে কাটিহারে প্রবীণ নেতা তারিখ আনোয়ার। এবার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লাদাখে জয়ী হয়েছেন শিয়া মুসলিম জনগোষ্ঠীর নেতা মহম্মদ হানিফা জান।

গত মঙ্গলবার ভারতের ৫৪৩ লোকসভা আসনের চূড়ান্ত ফল অনুযায়ী ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। প্রাপ্ত ফলাফলে কোনো দলই এককভাবে সরকার গঠনের সুযোগ পাচ্ছে না।

তবে ঘোষিত ফল অনুযায়ী জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩টি। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ২৩৩টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর