শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আত্মসমর্পণ করবে না ইসরায়েল: জিম্মি উদ্ধারের পর নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক চার জিম্মিকে শনিবার জীবিত উদ্ধারের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার নিরাপত্তা বাহিনী প্রমাণ করেছে, ইসরায়েল সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করে না।

ইসরায়েলের সেনাবাহিনী এর আগে উদ্ধারকৃত জিম্মিদের নোয়া আরগামানি, আলমোগ মেইর জান, আন্দ্রে কোজলভ ও শ্লোমি জিভ হিসেবে চিহ্নিত করে।সামরিক বাহিনীর বিবৃতি অনুসারে, নোভা মিউজিক ফেস্টিভাল থেকে এই চারজনকেই হামাস যোদ্ধারা ৭ অক্টোবর অপহরণ করেছিল। উদ্ধারের পর চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো। নেতানিয়াহু আরও বলেন, আমরা মিশন সম্পূর্ণ এবং আমাদের সমস্ত জীবিত ও মৃত জিম্মিকে বাড়িতে ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমরা দখল ছাড়ব না।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় মোবাইলে আরগামানির সঙ্গে কথা বলার একটি ভিডিও প্রকাশ করেছে। নেতানিয়াহু তাকে বলেছেন, আমরা এক মুহূর্তের জন্যও আপনাকে ছেড়ে দিইনি। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়, যাদের মধ্যে ১১৬ জন এখনো ফিলিস্তিনি ভূখণ্ডে রয়ে গেছে। তবে তাদের মধ্যে ৪১ জন মারা গেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এ ছাড়া ইসরায়েলি সরকারের পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবরের হামলার ফলে ইসরায়েলে ১৯৯৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক বোমাবর্ষণ ও গাজায় স্থল আক্রমণে ৩৬ হাজার ৮০১ জন নিহত হয়েছে। সূত্র: এএফপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর