শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান মাসুদ , স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুন (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী শাকিব মৃধা (২২) আটক করেছে। রবিবার রাত ৩টার দিকে কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে পারিবারিক ভাবে অভিযোগ করা হয়, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে নাকি হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। এখন তারা বলে, আত্মহত্যা করেছে। ৭ মাসের গর্ভবতী কোন মা আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় জড়িত শাকিব ও তার পরিবারের লোকজনের বিচার চাই।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সাথে একই উপজেলায় ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরু ফরাজী মেয়ে আমেনা খাতুন এর সাথে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ে হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর