শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কাপাসিয়ায় উন্নত জাতের মসলা প্রযুক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী ও মাঠ দিবস

সাইফুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা মৈশন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মাঠে কৃষক ও কৃষাণী নিয়ে এ অনুষ্ঠান হয়।বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার রেহানা সুলতানার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক,মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছ , উপ-সহকারী কৃষি অফিসার সামসুন্নাহার ও মোঃ আব্দুল কালাম সহ তরগাঁও ইউনিয়ন মৈশন ও উত্তর খামের গ্রামের ১৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন ।

এ-সময় কৃষক কৃষাণীদের উদ্দেশ্যে করে উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক বলেন, আপনাদের কোন পতিত জমির যেন খালি না থাকে সেখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের মসলা চাষ করে খাওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন । ধান চাষের পাশাপাশি বিভিন্ন জাতের ফলের গাছ ও মসলা উৎপাদন করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন আপনারা।যে দেশ কৃষিতে স্বয়ং সম্পন্ন সে দেশ তত উন্নত । তিনি আরো বলেন দেশে মসলার উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর