শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পীরগাছায় দুই দিন ব্যাপী কৃষিমেলা উদ্বোধন ও স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ সেমিনার ও প্রদর্শনী

নাহিদ সরকার রংপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

রংপুরের পীরগাছায় দুই দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন শেষে কৃষকের মাঝে বর্ষালী পিঁয়াজের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় কুমার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে পীরগাছা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এর সভাপতিত্বে সোমবার সকাল ১১ টায় পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন,  বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি ও শিল্প গবেষক কর্মকর্তা ছাগিরুল ইসলাম ও সহকারী কর্মকর্তা হিসেবে ছিলেন রাশেদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ইফতিসাম প্রীতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, উপজেলা জাপা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি, অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার,  পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আশাদুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, পীরগাছা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ সুজা, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হান্নান মন্ডল, প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু, সাবেক সভাপতি এম খোরশেদ আলম, সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সি প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সহ অন্যান্য কর্মকর্তাগণ কৃষি মেলা উদ্বোধন শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর