শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম শ্রমিকদের সড়ক অবরোধ, ৬ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মদনপুরে লারিজ ফ্যাশনের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

রাত আটটার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলেও মহাসড়কের ওই লেনে যান চলাচল রাত দশটা পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে পোশাকশ্রমিকেরা বলেন, ‘ছয় মাস ধরে লারিজ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ তাদের বেতন আটকে রেখেছে। বারবার দেবে বললেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি, আসন্ন ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’

সরেজমিন দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

যাত্রীরা জানান, দীর্ঘ সময়ে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা শুরু করছে গন্তব্যের উদ্দেশে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ‘এখনো শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর