মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের

ঠাকুরগাঁও জেলা প্রশা‌সকের কার্যাল‌য়ের গেটের তালা ভেঙে ঢুকে ভাঙচুর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে হামলা ও ভাঙচুর চা‌লি‌য়ে‌ছে না‌সিরউদ্দিন না‌মে এক যুবক। বাঁধা দেওয়ায় সময় পুলিশের এক এসআই আহত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকে আটক ক‌রেছে পু‌লিশ।

শ‌নিবার (০৮ জুলাই ) সকা‌ল সা‌ড়ে ৮টার দি‌কে জেলা প্রশাস‌কের কে‌চি গেটের তালা ভে‌ঙ্গে ভেত‌রে প্রবেশ ক‌রেন ওই যুবক। প‌রে বেলচা দি‌য়ে বিভিন্ন ক‌ক্ষের থাই গ্লাসের জানালা ও দরজা ভাঙচুর ক‌রে।

আটক নাসির উদ্দিন (২৮) হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় ব‌লেন, সকা‌লে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি বেলচা হা‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে প্রবেশ ক‌রে প‌রে প্রতিটি কক্ষের থাইগ্লাস ভাঙচুর ক‌রতে থা‌কে। মাত্র দশ মি‌নি‌টের ম‌ধ্যে জেলা প্রশা‌কের কক্ষ, সভাকক্ষ, মু‌ক্তি‌যোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাস‌কের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত দশ‌টি ক‌ক্ষের জানালা ভাঙচুর ক‌রে। একই স‌ঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর ক‌রে। তা‌কে কোনোভা‌বে আটকা‌নো যা‌চ্ছিল না। পরে সদর থানার এস আই মামুনুর রশিদ তাকে আটকাতে গেলেও সে আহত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটাও আমরা তদন্ত করছি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর