শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইয়েমেনে নৌকাডুবি: নারী-শিশুসহ ৪৯ জনের মৃত্যু, নিখোঁজ ১৪০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ৩১ নারী ও ছয় শিশুসহ ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৪০ জন। হর্ন অফ আফ্রিকা থেকে নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। মঙ্গলবার (১১ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

সোমবার ডুবে যাওয়া নৌকাটিতে ২৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। সোমালিয়ার উত্তর উপকূল থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত ৭১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও ৩১ জন নারী রয়েছে।

গত এপ্রিলে ইয়েমেনে পৌঁছানোর চেষ্টা করার সময় জিবুতি উপকূলে দুটি জাহাজডুবির ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছিল। আইওএম তথ্যমতে এই রুটে অন্তত ১৮৬০ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। যার মধ্যে ৪৮০ জন ডুবে গেছেন।

২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ইয়েমেনে আসা অভিবাসীর সংখ্যা বার্ষিক তিনগুণ বেড়েছে, যা প্রায় ২৭ হাজার থেকে ৯০ হাজারের বেশি বলে জানিয়েছে আইওএম। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, বর্তমানে প্রায় ৩ লাখ ৮০ হাজার অভিবাসী ইয়েমেনে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর