শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মণিপুরে নতুন করে সহিংসতায় ২০০০ মানুষ গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। এতে রাজ্যের জিবিরাম জেলা থেকে প্রায় দুই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্য আসামের কাছাড় জেলায় উচ্চ সতর্কতা জারি করেছে নিরাপত্তা বাহিনী।

মণিপুরের জিবিরাম জেলা সংলগ্ন আসামের লখিপুর আসনের বিধায়ক কৌশিক রায় বলেন, প্রায় এক হাজার মানুষ কাছাড়ে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংখ্যা বেড়েই চলছে। কৌশিক জানান, আশ্রয় নিতে আসা বেশির ভাগই কুকি ও হামার সম্প্রদায়ের, এরা উভয়ই জো নৃগোষ্ঠীর অংশ। এ ছাড়া মেইতেইরাও আশ্রয় নিতে আসছে। তিনি বলেন, ‘আমাদের এখানে বৈচিত্র্যপূর্ণ মানুষের বসবাস।

এখানে বাঙালি, হিন্দিভাষী, বাঙালি ও মণিপুরি মুসলিম, বিহারি, দিমাসাস, হামার, কুকি, খাসিয়া ও রংমেই সম্প্রদায়ের লোকজন রয়েছে। মণিপুরের সহিংসতা যাতে আসামে না ছড়ায় তা নিশ্চিত করতে ডিসি ও এসপির সঙ্গে বৈঠক করা হয়েছে।’ কাছাড়ের এসপি নুমাল মাহাত্তা জানান, লখিপুরে নিরাপত্তা জোরদার এবং বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে। জিবিরাম জেলা প্রশাসন জানায়, গত সোমবার পর্যন্ত জিবিরামে স্থাপিত ছয়টি আশ্রয়শিবিরে ৯১৮ জন মানুষ অবস্থান করছিলেন।

অনেকে ক্রীড়া কমপ্লেক্স ও স্কুলে আশ্রয় নিচ্ছেন।
আশ্রয় নেওয়া মানুষের বেশির ভাগই মেইতেই জনগোষ্ঠীর। গত ৮ জুন বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ ও আসাম রাইফেলসের সহায়তায় তাঁরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর