শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কলাপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

কলাপাড়ায় পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ইতলা নদীর উপর ডালবুগঞ্জ-মহিপুরের জনগণের যাতায়াতের সুবিধার্থে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার  সকাল সাড়ে ৯ টায় উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর পূর্বে সকলের অংশগ্রহণে একটি সমাবেশ করে। সমাবেশে স্থানীয় বাসিন্দা মোঃ শামসুল হকের সভাপতিত্বে ও আবিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, প্রবীণ হোমিও চিকিৎসক মোঃ আনোয়ার হোসেন গাজী প্রমুখ। সমাবেশ শেষে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ-শিশুর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধনে সবাই বড়ইতলা নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে একটি সেতু নির্মাণের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর