শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফসলের ক্ষেতে পড়ে থাকা পাতিলের মধ্য থেকে নবজাতকের কান্নার শব্দ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের ফসলি জমিতে পড়ে থাকা একটি পাতিল থেকে নবজাতক মেয়েশিশুকে উদ্ধার করেছে গ্রামবাসী। আজ শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় মো. আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ ইউসুফ (৩৫) শিশুটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের মোহাম্মদ ইউছুফ সকালে জমি পরিষ্কার করতে গিয়ে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে দেখতে পান একটি সিলভারের পাতিলের মধ্যে একটা শিশু কাঁদছে।

তারপর সামনে গিয়ে তিনি দেখেন নবজাতক শিশু বাচ্চাটি অঝোরে কাঁদছে। তিনি শিশু বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এলে স্থানীয় লোকজন ভিড় করে বাচ্চাটিকে দেখার জন্য। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বাচ্চাটি মোহাম্মদ ইউসুফ মিয়ার হেফাজতে রাখেন। ইউসুফ মিয়ার দুই ছেলে ও এক মেয়ে।

এখন ইউসুফ মিয়া ও তার স্ত্রী চাচ্ছেন এই বাচ্চাটাকে লালন-পালন করতে।
এ ব্যাপারে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘যেহেতু শিশুটি জমিতে পাওয়া গেছে, আপাতত লালন-পালন করার জন্য ইউছুফ মিয়ার স্ত্রীর হেফাজতে রয়েছে। প্রশাসনের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তিতাস থানার ওসি কৃষ্ণকান্তি নাথ বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে যে শিশুটি পেয়েছে তার হেফাজতে রাখা হয়েছে।

বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। বোর্ডে আলোচনা করে শিশুটি কাকে দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর