শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত রাশিয়ান সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় একজন রুশ সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের কাছে আরেক সাংবাদিকের মৃত্যুর দুই দিন পর রবিবার তার সংবাদ সংস্থা নিউজআরইউ এ তথ্য জানিয়েছে।

নিউজআরইউ টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ‘আমাদের সংবাদদাতা নিকিতা সিতসাগি ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলার সময় নিহত হয়েছেন।’

সংস্থাটি আরো বলেছে, ভুগলেদার শহরের কাছে সেন্ট-নিকোলাস মঠের আশপাশে এই হামলা হয়েছে।

সেখানে তিন মাস ধরে ভয়াবহ যুদ্ধ হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রের কাছে রুশ নিয়ন্ত্রিত গ্রাম গোলমিভস্কিতে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা করার অভিযোগ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের শুরুতে বলেছিলেন, ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকে ‘কমপক্ষে ৩০’ রুশ সাংবাদিক নিহত হয়েছেন।

তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর