শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাজেকে ২ সশস্ত্র গ্রুপে ব্যাপক গোলাগুলি, পরিবহন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে আঞ্চলিক দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ সময় মো. নাঈম নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগে সেখান অবস্থান করা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংস্কারপন্থী সশস্ত্র সদস্যদের সরিয়ে দিতে আসে প্রসীত গ্রুপের নেতৃত্বাধীন মূল ইউপিডিএফ। তারা স্থানীয় লোকজন নিয়ে জড়ো হয় ও বিক্ষোভ করে। এ সময় উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে বাঘাইহাট বাজার এলাকা একটি প্রাইমারি স্কুল থেকে দুই পক্ষের সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় সেখান দিয়ে নদীতে গোসল করতে যাচ্ছিলেন পরিবহন শ্রমিক মো. নাঈম। তিনি গুলিবিদ্ধ হন। সেখানেই তার ‍মৃত্যু হয়। এ ছাড়া গুলিতে আহত হন দুলেই চাকমা ও চিক্কো চাকমা নামে দুজন। তাদের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

নিহত মো. নাঈম খাগড়াছড়ি-নাজিরহাট বাস-মিনিবাস সমিতির সুপারভাইজার। তার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা দূর্গাছড়িতে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয় চৌধুরী জানান, গুলিবিদ্ধ অবস্থায় নাঈমকে হাসপাতালে আনা হয়। বুকের ডান পাশে গুলি লেগেছে। খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছেন।

ঘটনার পর ইউপিডিএফ রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা গুলিতে পরিবহন শ্রমিক নিহত ও সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। পিসিজেএসএস ও ইউপিডিএফ সংস্কারপন্থীদের কাছ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, পুরো এলাকা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। সাজেকের পর্যটকদের নিরাপত্তা দিতেও তারা তৎপর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর