শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ছয় মাসের ৬০ লাখ টাকা বিল বকেয়া থাকায় এ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সোমবার (২৪ জুন) সকালে সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

প্রধান প্রকৌশলী রেজাউল করিম জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল বাবদ বকেয়া প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে তাই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে বকেয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সাহেনা আক্তার স্বীকার করেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কলেজের অ্যাকাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। এর পরের ৬ মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি। আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি এবং বিদ্যুৎ বিভাগকেও অনুরোধ করেছি। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর