শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২৪ ঘন্টায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। সোমবার (১ জুলাই) থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রাশেদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

তিনি চট্টগ্রাম নগরীর বন্দর থানার বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক কালের কণ্ঠকে বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় মোটরসাইকেল আরোহী রাশেদ মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।

রাজশাহী : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষক হাবিবুর রহমানের।

গত সোমবার রাতে চারঘাট-বানেশ্বর মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি চারঘাট উপজেলার কামিনীগঙ্গারামপুর এলাকার কাসেম প্রামাণিকের ছেলে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৮০) নিহত হয়েছেন। উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দেবীদ্বার (কুমিল্লা) : দেবীদ্বারে ছেলেকে দেখতে এসে ট্রাকের চাপায় প্রাণ গেল মায়ের। দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারেরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম (৫৫) ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামের মৃত তোফায়েল আহমেদের স্ত্রী।

ফরিদপুর : বোয়ালমারীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সন্ধ্যায় মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখির মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২২) এবং একই উপজেলার ধলেরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজু শেখ (২১)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাই।

হবিগঞ্জ : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাচালক ফজল মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার আনসার একাডেমি ৩ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার : শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গত সোমবার রাতে পাত্রীকুল এলাকায় ভূনবীর-শমসেরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার ইউনিয়নের আলিসারকুল গ্রামের দুদু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৮) ও তার খালা পেয়ারা বেগম (৪৫)। পেয়ারা পাত্রীকুল গ্রামের মৃত কলিম উল্লার মেয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর